রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন পর্যটন শিল্পের বিকাশে কার্নিভাল ক্রুজের যাত্রা শুরু

পর্যটন শিল্পের বিকাশে কার্নিভাল ক্রুজের যাত্রা শুরু

দেশীয় পর্যটন শিল্পের বিকাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী নৌভ্রমণের আয়োজন করেছে সরকার।  বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেলার শিমুলিয়া টুরিস্ট ঘাট-সংলগ্ন ফেরিঘাট থেকে সকাল ১০টায় ইলিশার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।

বুধবার (১৮ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্নিভাল ক্রুজটি যাত্রীদের জন্য একটি ব্যতিক্রমধর্মী নৌভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে।

এ ক্রুজে আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপদ ভ্রমণ ব্যবস্থা এবং বিনোদনের বিভিন্ন আয়োজন থাকবে, যা দেশীয় পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হচ্ছে। আগ্রহী যাত্রীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এ সেবার সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

এ উদ্যোগের মাধ্যমে নদীপথে ভ্রমণ আরও আকর্ষণীয় ও জনপ্রিয় হবে বলে সংশ্লিষ্টরা আশা করেছেন।

খুঁজুন