বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাড.মুজিবর রহমান টোটোনসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.মুজিবর রহমান টোটোন বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পটুয়াখালীতে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের নতুন করে সংগঠিত ও জনগণের কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাড.মুজিবর রহমান টোটোনসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন
চৌধুরীর নেতৃত্বে শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.মুজিবর রহমান টোটোন বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পটুয়াখালীতে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের নতুন করে সংগঠিত ও জনগণের কাছে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত