রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডিএসসিসির প্রদর্শনীমূলক শোভাযাত্রা নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট মালয়েশিয়া ৬ মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নজরুল ইসলাম খানের বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী ফরিদপুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় যশোর বিআরটিএ কর্মকর্তাকে ঘিরে দুর্নীতির অভিযোগ চিত্রনায়ক সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
জাতীয় পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জেলার বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান আজ রোববার থেকে শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’-এ সভাপতিত্ব করেন বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ।

প্রধান অতিথি’র বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; এরজন্য আগে থেকেই জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি বলেন, এডিস মশার প্রজননস্থল ধংস করতে পারলেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। 

কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

পরে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ হাতে গ্লাভস পরে ডেঙ্গুর লার্ভা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধংসে ড্রেনে ওষুধ ছিটানোর কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি নিজ হাতে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুরজাহান, ডা. তাসরিফ, ডা, জান্নাতুন নেয়ামা, হেড ক্লার্ক মো.রিয়াজ, ফার্মাসিস্ট মো.জহিরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা 

বজায় রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার বিষয়ে আহ্বান জানানো হয়।

খুঁজুন