মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক পুতিন সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন : ট্রাম্প

পুতিন সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুশি নন’। ইউক্রেনের ওপর রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় আকাশ হামলার পর এমন মন্তব্য করলেন তিনি। ২৬ মে রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিনকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘তার কী হয়েছে? তিনি অনেক মানুষ হত্যা করছেন। পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি তাকে অনেকদিন ধরে চিনি, সব সময় তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন সে শহরে রকেট ছুড়ছে এবং মানুষ হত্যা করছে, এটা আমার একদম পছন্দ নয়।

এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, পুতিন ‘সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন’।

ট্রাম্প আরো বলেন, ‘আমি সব সময়ই বলেছি, সে পুরো ইউক্রেন চায়, কেবল একটা অংশ নয় এবং হয়তো সেটাই প্রমাণিত হচ্ছে, কিন্তু যদি সে সেটা করে, তাহলে সেটি রাশিয়ার পতনের কারণ হবে!

এর আগে সাম্প্রতিক রুশ হামলা নিয়ে ওয়াশিংটনের ‘নীরবতা’ পুতিনকে উৎসাহিত করছে বলৈ মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মস্কোর ওপর ‘জোরালো চাপ’ বা আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান।

এমন কথা বলায় জেলেনস্কিকে নিয়েও কঠোর মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘তিনি যেভাবে কথা বলছেন, তাতে তিনি নিজের দেশের কোনও উপকার করছেন না।

জেলেনস্কি সম্পর্কে ট্রাম্প আরো বলেন, ‘তার মুখ থেকে যা কিছু বের হয়, তা সমস্যার কারণ হয়। আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া উচিত।

খুঁজুন