মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
ধর্ম পূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

পূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে আগামী বুধবার থেকে মাঠে নামছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, দুর্গাপূজা একটি ধর্মীয় ও পবিত্র উৎসব। তাই এই সময় সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। উপদেষ্টা বলেন, এবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার সেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে, যারা পূজা চলাকালে বিভিন্ন মণ্ডপে সহায়তা করবেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙার কিছু ঘটনা ঘটেছে। তবে এ বছর এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যেসব এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেসব স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে।

বৈঠকে মাদক পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন রুট দিয়ে দেশে মাদক প্রবেশ করছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনা উপকূলীয় নৌরুট দিয়েও চোরাচালান হচ্ছে। এর বিপরীতে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে সীমান্তের ওপারে।

তিনি আরো জানান, আরাকান আর্মি মূলত মাদকের ওপর নির্ভরশীল হয়ে টিকে আছে। বর্তমানে দেশে প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে, যার ফলে মাদকের দাম বেড়ে গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকের সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, আলু চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে তারা আলু চাষে আগ্রহ হারাতে পারেন। এর ফলে বাজারে আলুর দাম বাড়তে পারে।

তিনি বলেন, পূজাকে ঘিরে যেকোনো ধরনের উস্কানি বা সহিংসতা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

খুঁজুন