অপরাধ ডেস্ক: প্যাকিং ও র্যাপিং মেশিনের মিথ্যা ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা সিগারেট তৈরির সাতটি বড় মেশিনের একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান থেকে ঢাকার মিরপুরের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চালানটি আমদানি করেছিল। কাস্টমস হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে শুধু প্যাকিং লাইন মেশিন হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে পরীক্ষা করে সেখানে সিগারেট তৈরির মূল যন্ত্রাংশ ও প্যাকিংয়ের সম্পূর্ণ লাইন পাওয়া যায়।
তদন্তে জানা গেছে, চালানটিতে এইচপিএল সিগারেট মেকার, প্যাকার, ফিডার, গ্লুইং মেশিন, প্যাক র্যাপিং মেশিন ও বক্সার প্যাকিংয়ের মতো নিষিদ্ধ ও ঘোষণা বহির্ভূত যন্ত্রপাতি রয়েছে। সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানটি মূলত তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সাথে জড়িত। অথচ আইন অনুযায়ী এ ধরনের সংবেদনশীল যন্ত্রপাতি কেবল অনুমোদিত তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মাধ্যমেই আমদানির নিয়ম রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে এই চালানটি খালাসের অপচেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ।
এ ধরনের অননুমোদিত যন্ত্রপাতি দেশের শীর্ষ করদাতা ও সুপরিচিত ব্র্যান্ডের সিগারেট নকল করার কাজে ব্যবহারের বড় ঝুঁকি থাকে। এর ফলে সাধারণ ভোক্তারা যেমন প্রতারণার শিকার হন, তেমনি বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার আশঙ্কাও তৈরি হয় বলে সিআইআইডি জানিয়েছে।
চালানটির সঠিক মূল্য, শুল্ক কর এবং আমদানিকারক প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি পুরোপুরি প্রমাণিত হয়েছে এবং চূড়ান্ত শুল্ক নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও সুনির্দিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্যাকিং মেশিন ঘোষণা দিয়ে সিগারেট তৈরির মেশিন আমদানি
প্যাকিং মেশিন ঘোষণা দিয়ে সিগারেট তৈরির মেশিন আমদানি
অপরাধ ডেস্ক: প্যাকিং ও র্যাপিং মেশিনের মিথ্যা ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা সিগারেট তৈরির সাতটি বড় মেশিনের একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান থেকে ঢাকার মিরপুরের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চালানটি আমদানি করেছিল। কাস্টমস হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে শুধু প্যাকিং লাইন মেশিন হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে পরীক্ষা করে সেখানে সিগারেট তৈরির মূল যন্ত্রাংশ ও প্যাকিংয়ের সম্পূর্ণ লাইন পাওয়া যায়।তদন্তে জানা গেছে,
চালানটিতে এইচপিএল সিগারেট মেকার, প্যাকার, ফিডার, গ্লুইং মেশিন, প্যাক র্যাপিং মেশিন ও বক্সার প্যাকিংয়ের মতো নিষিদ্ধ ও ঘোষণা বহির্ভূত যন্ত্রপাতি রয়েছে। সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানটি মূলত তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সাথে জড়িত। অথচ আইন অনুযায়ী এ ধরনের সংবেদনশীল যন্ত্রপাতি কেবল অনুমোদিত তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মাধ্যমেই আমদানির নিয়ম রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে এই চালানটি খালাসের অপচেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ।এ ধরনের অননুমোদিত যন্ত্রপাতি দেশের শীর্ষ করদাতা ও সুপরিচিত ব্র্যান্ডের সিগারেট নকল করার কাজে ব্যবহারের
বড় ঝুঁকি থাকে। এর ফলে সাধারণ ভোক্তারা যেমন প্রতারণার শিকার হন, তেমনি বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার আশঙ্কাও তৈরি হয় বলে সিআইআইডি জানিয়েছে।চালানটির সঠিক মূল্য, শুল্ক কর এবং আমদানিকারক প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি পুরোপুরি প্রমাণিত হয়েছে এবং চূড়ান্ত শুল্ক নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও সুনির্দিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত