সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক রাইসিকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

রাইসিকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান। নিজে চিঠি পাঠিয়ে রাইসিকে আমন্ত্রণ জানান তিনি। সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

দু'পক্ষ কূটনৈতিক সম্পর্ক পুনপ্রতিষ্ঠায় সম্মত হওয়ার এক সপ্তাহের মধ্যে আমন্ত্রণপত্র চালাচালি হলো। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জামশিদি জানান, প্রেসিডেন্ট রাইসি সৌদির আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে তেহরানের প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সম্মত হয়েছে দু'পক্ষ। বৈঠকের জন্য তিনটি সম্ভাব্য স্থান প্রস্তাব করা হয়েছে। কবে বৈঠক হতে পারে তা বলেননি তিনি। এসময়, বাহরাইনের সাথেও সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

খুঁজুন