রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি রাজাপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজাপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাসিবুর রহমান :

ঝালকাঠির রাজাপুরে নানা বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ছাত্রদল বুধবার সকালে জাতীয় সংগিত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ,  ৬ ইউনিয়নে এতিমদের নিয়ে মিলাদ-দোয়া ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বেলা ১১ টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে ৬ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করা হয়। ইউনিয়ন থেকে আসা মিছিলে মিছিলে মুখরিত হয়ে যায় সভাস্থল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাখাওয়াত হোসেন রাব্বির সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, ছাত্রনেতা গোলাম জাকারিয়া, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সেচ্ছাসেবকদলের আহবায়ক রতন দেবনাথ, সৈয়দ নাজমুল হক, আমিনুল ইসলাম খান রিয়াজ, আব্দুল মান্নান খান, মাসুম হোসেন, রুহুল আমিন। উপস্থিত ছিলেন নয়ন তালুকদার, মাহিম তালুকদার, নাজমুল হায়দার নুহু, তরিকুল ইসলাম মুন, জাহিদ হাসান, নাসিম সোহেল, তরিকুল ইসলাম মারুফ, ইমরান হোসেন, খায়রুল ইসলাম, আব্দুল্লাহ, জাহাঙ্গীর হোসেন, ফেরদৌস রিপন, তাহা, শাহনেওয়াজ তুহিন, সৈয়দ ইয়াসিন আল আরাফাত, জুনায়েদ, পলাশ মৃধা প্রমুখসহ ৬ ইউনিয়নের নেতাকর্মীরা।

খুঁজুন