রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজবাড়ীর পাংশায় গভীর রাতে দুটি ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ • তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল • ক্ষমতার অপব্যবহারকে প্রশ্ন করা নাটক ‘গন্ধসূত্র’, আসছে মঞ্চে • চট্টগ্রামের বাকলিয়ায় মাদরাসা ও এতিমখানার আড়ালে ১০–১৫ পাকিস্তানি নাগরিকের অবস্থানের অভিযোগ, তদন্তের দাবি • বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান কত জানেন? • দীর্ঘ আলাপে খেই হারানো ও ভুয়া সূত্র: চ্যাটজিপিটির সীমাবদ্ধতা • ঢাকা কর অঞ্চল-৩-এর অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে কর ফাঁকিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • শামা ওবায়েদের বক্তব্যে রাজনৈতিক দেউলিয়াত্ব • খোলাবাজারে ডলার কেন ১৩০ টাকা, ‘নজর রাখছে’ কেন্দ্রীয় ব্যাংক • মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
দেশের খবর রাজবাড়ীর পাংশায় গভীর রাতে দুটি ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে দুটি ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ দুটির বারান্দায় আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দেওয়া হয়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়দের কেউ কেউ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।

অন্যদিকে, শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, তিনিও বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় ইউনিয়ন পরিষদে যাওয়া হয়নি। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন