রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজবাড়ীর পাংশায় গভীর রাতে দুটি ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ • তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল • ক্ষমতার অপব্যবহারকে প্রশ্ন করা নাটক ‘গন্ধসূত্র’, আসছে মঞ্চে • চট্টগ্রামের বাকলিয়ায় মাদরাসা ও এতিমখানার আড়ালে ১০–১৫ পাকিস্তানি নাগরিকের অবস্থানের অভিযোগ, তদন্তের দাবি • বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান কত জানেন? • দীর্ঘ আলাপে খেই হারানো ও ভুয়া সূত্র: চ্যাটজিপিটির সীমাবদ্ধতা • ঢাকা কর অঞ্চল-৩-এর অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে কর ফাঁকিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • শামা ওবায়েদের বক্তব্যে রাজনৈতিক দেউলিয়াত্ব • খোলাবাজারে ডলার কেন ১৩০ টাকা, ‘নজর রাখছে’ কেন্দ্রীয় ব্যাংক • মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
জাতীয় তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল

তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল

জাতীয় ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে একটি জাপানি কনসোর্টিয়াম। এই লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে নির্দিষ্ট মেয়াদের একটি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। দীর্ঘ আলোচনা এবং প্রয়োজনীয় আইনানুগ যাচাই-বাছাই শেষে এই চুক্তির আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছরের মেয়াদে জাপানি প্রতিষ্ঠানটি নতুন টার্মিনালের পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং এবং কার্গো টার্মিনালগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। তবে রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা, ইমিগ্রেশন এবং কাস্টমসের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বেবিচক ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার হাতেই থাকবে।

প্রাথমিক প্রস্তুতি হিসেবে আগামী বিজয় দিবসে নির্দিষ্ট কয়েকটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম সেখানে স্থানান্তরিত হবে। নির্ধারিত সেবার মান বজায় রাখতে বিভিন্ন সময়সীমা ও কর্মসম্পাদন সূচক বা কেপিআই নির্ধারণ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী যাত্রীবাহী ও কার্গো খাতের মোট আয়ের একটি নির্দিষ্ট অংশ বেবিচককে রাজস্ব হিসেবে প্রদান করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এছাড়া সেবার মানক্ষুণ্ন হলে বা নির্ধারিত সূচক অর্জনে ব্যর্থ হলে তাদের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিধানও রাখা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, জাপানি এই কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি বাস্তবায়িত হলে দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

খুঁজুন