সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে ডাকাতির প্রস্তুতিকালে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার মাদার কাজীর ছেলে নুরু কাজী ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীরপুর পশ্চিম পাড়া চর কাটারী গ্রামের সানোয়ার বেপারীর ছেলে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী । সোমবার ভোরে ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়া কবরাস্থান সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসস্ত্র জব্দ করা হয়।

ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নুরু কাজীর বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

খুঁজুন