রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি রাজধানীতে আজ আ.লীগের সমাবেশ

রাজধানীতে আজ আ.লীগের সমাবেশ

ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ বিএনপির বিক্ষোভ সমাবেশের দিন ঢাকায় সমাবেশ কর্মসূচি পালন করবে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে বুধবার দেশব্যাপী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুটি স্থানে আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে। এ কার্যক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অংশ নেবেন। তবে আওয়ামী লীগের এসব কার্যক্রম বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি নয় বলে দবি ক্ষমতাসীন দলের নেতাদের।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করছে। নগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশটি সকালে বঙ্গবন্ধু ২৩ অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

মহানগর উত্তর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিকেলে বনানীতে উত্তরের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর উত্তর আওয়ামী লীগ। সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

খুঁজুন