বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

জেলার চারঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসএআরবি-৫। গতকাল বুধবার রাত ৯টার দিকে সিপিএসসি এসএআরবি-৫ রাজশাহীর একটি দল মুক্তারপুর বালুঘাট কলাবাগানের পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করে। 

বৃহস্পতিবার সকালে এসএআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএআরবি’র একটি আভিযানিক দল চারঘাট থানাধীন ২ নং ওয়ার্ডের মুক্তারপুর পাইকিংপাড়া বিপ্লবের বালুঘাট কলাবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধার অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন