রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট

রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর ইচ্ছুক প্রার্থীদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনার।

২৭ আগস্ট  রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের ডোপ টেস্ট বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয় রাকসু'র হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধিগণের ডোপ টেস্টের যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশনার।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আগামী ২৮.৮.২০২৫ থেকে ০১.৯.২০২৫ তারিখ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত নিম্নবর্ণিত তালিকা অনুযায়ী স্ব স্ব পদের বিপরীতে টাকা জমাদানের ব্যাংক স্লিপ (স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে) প্রদর্শন করে ডোপ টেস্ট-এর নমুনা প্রদান করার জন্য জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তি আরো জানানো হয়, "আগামী ৩০ আগস্ট রাকসু ও সিনেট-এ ছাত্র প্রতিনিধির সকল ছাত্রী প্রার্থী ও রোকেয়া, মন্নুজান, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা, জুলাই-৩৬ হলের সংসদ প্রতিনিধিগণ এবং ৩১ আগস্ট শেরে বাংলা ফজলুল হক, শাহ্ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী, শহীদ শামসুজ্জোহা এবং শহীদ হবিবুর রহমান হল হলের সংসদ প্রতিনিধিগণ। এছাড়াও ১ সেপ্টেম্বর মতিহার, মাদার বশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান এবং বিজয়-২৪ হলের সংসদ প্রতিনিধিগণ ডোপ টেস্ট করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, "আমরা রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধিগণেরডোপ টেস্ট বাধ্যতামূলক করেছি। কালকে থেকে ডোপ টেস্টসংক্রান্ত নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ডোপ টেস্ট করতে পারবেন এবং ডোপ টেস্টের যাবতীয় খরচ নির্বাচন কমিশনার বহন করবে।"



খুঁজুন