বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী
রাজনীতি রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাখাওয়াত হোসেনের উদ্যোগে শনিবার উপজেলার রাতোয়াল গ্রামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফারুক জেমস। এছাড়া আত্রাই উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,আব্দুল হাকিম,সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক,উপজেলা যুবদলের আহ্বায়ক একরামুল হক রুঞ্জু,রাণীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন,যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,ফরহাদ হোসেন,সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি,যুবদল, সেচ্চাসেবক দল ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

খুঁজুন