রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি রাণীনগরে প্রচারনায় আ.লীগ মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা জুয়েল

রাণীনগরে প্রচারনায় আ.লীগ মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা জুয়েল

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)  :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী জিএম মাসুদ রানা জুয়েল আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।  সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বুধবার বিকেল চারটায় উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় গেইট থেকে  প্রচারপত্র বিতরনের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু করেন তিনি। মাসুদ রানা জুয়েল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি রাতোয়াল গ্রামের বাসিন্দা।

প্রচারনা শুরুর আগে মাসুদ রানা জুয়েল সাংবাদিকদের বলেন,সার্বিক উন্নয়নের গতিশীলতাকে ধরে রাখতে এবং এলাকাকে মাদক,সন্ত্রাস মুক্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন চাইবেন। তিনি বলেন, মনোনয়ন পেলে অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবো। তিনি বলেন,আমি শিক্ষা বিভাগের সাথে জড়িত। আত্রাই রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ থেকে শুরু করে সার্বিক দিক দিয়ে হ য ব র ল  অবস্থা হয়ে আছে। এবিষয় গুলোর দিকে নজর দিবো। এছাড়া এলাকার যে সকল কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন করবো। তিনি সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, বাংলাদেশের সব অর্জন আওয়ামীলীগের হাত ধরেই। তাই উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করার আহŸান জানান।

 প্রচারনায় উপজেলা যুবলীগের ক্রিয়া সম্পাদক জিএম ফিলিপস রানা প্রিন্স,আবাদপুকুর মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার শেখর আহম্মেদ,সম্পাদক আসাদুল ইসলাম আকাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন