রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি রাণীনগরের বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীনগরের বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরের বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আব্দুল আহাদ শেখ (বাবু) সভাপতি এবং আব্দুল মতিন মাষ্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। 

বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চত্রুবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু,বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানূর আল-মামুন, সম্মেলনে উদ্বোধক হিসেবে এমপি আনোয়ার হোসেন হেলাল উপস্থিত ছিলেন।এছাড়া উপজেলা ,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আব্দুল আহাদ শেখ (বাবু) সভাপতি এবং আব্দুল মতিন মাষ্টারকে সাধারণ সম্পাদক করে বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

খুঁজুন