জেলায় আজ নানা ধর্মীয় আচার ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা।
আজ শনিবার সকাল থেকে রাঙামাটি রাজ বনবিহারে মধু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মালম্বীদের নানা ধর্মীয় অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, মধু দান ও বুদ্ধ পূজা, সংঘদান ও ধর্মীয় দেশনার আয়োজন করা হয়। এছাড়াও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে ধর্মীয় প্রার্থনা ও আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এ সময় রাজ বনবিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ধর্ম দেশনা প্রদান করেন ।
রাজ বনবিহারে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে সকাল থেকে হাজারো বৌদ্ধ ধর্মালম্বী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। ভাদ্র মাসের পূর্ণিমার তিথিতে অনুষ্ঠিত হওয়ায় এটি ভাদ্র পূর্ণিমা নামেও পরিচিত।
উল্লেখ্য, বহু বছর আগে পূর্ণিমা তিথিতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। এ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমার এ তিথিতে মধু পূর্ণিমা উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করেন।
রাঙামাটিতে মধু পূর্ণিমা উদযাপন
রাঙামাটিতে মধু পূর্ণিমা উদযাপন
জেলায় আজ নানা ধর্মীয় আচার ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা। আজ শনিবার সকাল থেকে রাঙামাটি রাজ বনবিহারে মধু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মালম্বীদের নানা ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, মধু দান ও বুদ্ধ পূজা, সংঘদান ও ধর্মীয় দেশনার আয়োজন করা হয়। এছাড়াও পঞ্চশীল গ্রহণের মাধ্যমে ধর্মীয় প্রার্থনা ও আচার অনুষ্ঠান সম্পন্ন
করা হয়। এ সময় রাজ বনবিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ধর্ম দেশনা প্রদান করেন । রাজ বনবিহারে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে সকাল থেকে হাজারো বৌদ্ধ ধর্মালম্বী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। ভাদ্র মাসের পূর্ণিমার তিথিতে অনুষ্ঠিত
হওয়ায় এটি ভাদ্র পূর্ণিমা নামেও পরিচিত। উল্লেখ্য, বহু বছর আগে পূর্ণিমা তিথিতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। এ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমার এ তিথিতে মধু পূর্ণিমা উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত