রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি রাঙ্গামাটিতে আওয়ামীলীগের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে আওয়ামীলীগের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

উচিংছা রাখাইন, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদ্য অনুমোদিত কমিটিতে পূর্ববর্তী কমিটির

ত্যাগী- পরীক্ষিত নেতা কর্মীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাঙ্গামাটিতে

আওয়ামীলীগের পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ সোমবার

সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটির স্থানীয় এক রেস্টুরেন্টে এই সাংবাদিক

সম্মেলনে নেতৃবৃন্দ পদ ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম

সাধারন সম্পাদক মো: আব্দুল মতিন।

এ সময় জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ডা:আশুতোষ বড়ুয়া, সাবেক

সাংগঠনিক সম্পাদক মো: জমির উদ্দিন, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক

সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো: হানিফ,

সাবেক উপদপ্তর সম্পাদক মো: জাকির হোসেন সেলিম, সাবেক উপ প্রচার ও

প্রকাশনা  সম্পাদক অমর কুমার দে, সাবেক সদস্য জয় সেন তঞ্চঙ্গ্যা, সাবেক

সদস্য নুরুল আজম চৌধুরী, সাবেক সদস্য মো: শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মলনে নেতৃবৃন্দ বলেন, রাঙ্গামাটিতে আওয়ামীলীগের মধ্যে কোন

গ্রুপিং রাজনীতিতে আমরা বিশ্বাস করিনা।

আমরা চাই বর্তমান নতুন অনুমোদিত জেলা আওয়ামীলীগের কমিটিতে সাবেক কমিটিতে

যারা ছিলেন সেসব ত্যাগী ও পরীক্ষিত নেতাদের জেলা আওয়ামীলীগের কমিটিতে

অন্কর্ভূক্ত করা হোক। এ জন্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


খুঁজুন