সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো উড়োজাহাজ

রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল কার্গো উড়োজাহাজ

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮, যা অ্যারোট্রান্সকারগো হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এটা মূলত বোয়িংয়ের ৭৪৭-৪৮১ (বিডিএসএফ) মডেলের যাত্রাবাহী উড়োজাহাজ। পরে কার্গোয় রূপান্তর করা হয়। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হংকং পৌঁছায়। উত্তর দিকের রানওয়েতে নামার সময় একটি গাড়ির সঙ্গে উড়োজাহাজটির ধাক্কা লাগে।

হংকংয়ের সিভিল এভিয়েশন বিভাগ এক বিবৃতিতে জানায়, এ সময় বিমানবন্দরের দুজন কর্মী সাগরে পড়ে যান। তারা ভূমিতে কর্মরত ছিলেন। পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে মারা যান। দুর্ঘটনার সময় কার্গো উড়োজাহাজটিতে চারজন ক্রু ছিলেন। তারা অক্ষত আছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানবন্দরঘেঁষা সাগরের তীরে পড়ে রয়েছে আছড়ে পড়া উড়োজাহাজটি। সেটা মাঝবরাবর ভেঙে দুই টুকরা হয়ে গেছে।

খুঁজুন