সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক রেকর্ডসংখ্যক বিদেশি শ্রমিক নেবে দক্ষিণ কোরিয়া

রেকর্ডসংখ্যক বিদেশি শ্রমিক নেবে দক্ষিণ কোরিয়া

এ বছর রেকর্ড সংখ্যক বিদেশি দক্ষ জনবল নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। কর্মী সংকট কাটাতে চলতি বছর ৩০ হাজারেরও বেশি দক্ষ বিদেশি শ্রমিককে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার বিচারবিষয়ক মন্ত্রী হান ডং হুন বলেন, আগামী মাসের মধ্যে জরুরিভিত্তিতে অন্তত ৫ হাজার কর্মী নেওয়া হবে। দেশের ‘ব্লু-কালার জবস’ খাতে উত্তরোত্তর বাড়তে থাকা কর্মী সংকট কাটাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

আন্তর্জাতিক শ্রমবাজারে ইলেকট্রিশিয়ান, প্লাম্বারকর্মী ফায়ার সর্ভিসকর্মী, ভবন নির্মাণকর্মী, টেকনিশিয়ান, মেকানিক, ট্রাক ড্রাইভিং- প্রভৃতি কাজ ‘ব্লু-কালার জবস’ নামে পরিচিত। সাধারণত এই ধরনের পেশায় যুক্ত হওয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরীয়দের মধ্যে আগ্রহ ও প্রবণতা কম। ফলে এতদিন এসব কাজে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হতো। করোনা পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক বিদেশি কর্মী দক্ষিণ কোরিয়া থেকে নিজ দেশে চলে যান। সীমান্ত বিধিনিষেধ জারি থাকায় দীর্ঘদিনে এই শূন্যতা আর পূরণ সম্ভব হয়নি। ফলে দিন দিন ‘ব্লু কালার জবস’ খাতে কর্মীসংকট প্রকট হয়ে উঠছে।

এমন পরিস্থিতিতে দেশটি কর্মী সংকট কাটাতে নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেসব কোম্পানি বাইরের বিভিন্ন দেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী সংগ্রহ ও সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত, শিগগিরই সেসব কোম্পানিকে এ সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

খুঁজুন