রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানের অভিনেত্রী

শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানের অভিনেত্রী

অভিনেতা শাকিব খানের ব্যক্তিগত জীবন থেকে অভিনয়জীবন— সব কিছু নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। শোনা যাচ্ছে, ঢালিউড মেগাস্টারের বিপরীতে দেখা যাবে পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়কের কথায় সেই আভাসই পাওয়া গেছে।

সম্প্রতি, নায়কের লুক চমকে দিয়েছিল দর্শককে। নায়কের মোটা গোঁফ বিশেষ নজর কাড়ে। সম্প্রতি তার আগামী ছবি ‘প্রিন্স’ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা ‘সোলজার’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ফলে অনেকের মনেই প্রশ্ন, তা হলে কোন ছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে হানিয়াকে? সেই ধোঁয়াশা না কাটালেও শাকিব জানিয়েছেন, একটি ছবিতে অভিনয়ের জন্য হানিয়ার সঙ্গে কথা হয়েছে তার। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি।

তবে অনুরাগীদের একাংশ দুইয়ে দুইয়ে চার করেছে। অনেকের ধারণা ‘প্রিন্স’ ছবিতেই নায়কের সঙ্গে জুটি বাঁধছেন হানিয়া। ডিসেম্বর থেকে এই ছবির শুটিং শুরু করবেন নায়ক। এই ছবি শেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করবেন আরো একটি নতুন ছবির শুটিং। সেই ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। এখনো পর্যন্ত পাকিস্তানি অভিনেত্রীর তরফে কিছু জানানো হয়নি। সূত্র : আনন্দবাজার

খুঁজুন