রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা শামীমের হাফ-সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি একাদশ

শামীমের হাফ-সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি একাদশ

 বাঁ-হাতি ব্যাটার শামীম হোসেনের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।

টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া সিএ একাদশকে। শামীম ৩৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি একাদশ। বল হাতে শুরু থেকেই প্রতিপক্ষ ভিক্টোরিয়া সিএ একাদশকে চেপে ধরেন দুই স্পিনার মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান। তাদের ঘূর্ণিতে ১০৪ রানে নবম উইকেট হারায় ভিক্টোরিয়া। রুবেল ৪টি ও রাকিবুল ৩ উইকেট নেন।

শেষ উইকেটে ২৭ রানের জুটিতে ভিক্টোরিয়াকে মামুলি সংগ্রহ এনে দেন অধিনায়ক স্যাম হার্পার ও কালাম স্ট্রো। ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৪৯ রান করা হার্পারকে শিকার করে ভিক্টোরিয়ার ইনিংসের ইতি টানেন পেসার রিপন মন্ডল। ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।

রুবেল ১৫ রানে ৪টি এবং রাকিবুল ২৮ রানে ৩ উইকেট নেন।

১৩২ রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ। ৩৭ রানে ৪ উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার হাবিবুর রহমান সোহান। ১ ছক্কায় ১১ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার জিশান আলম।

২ ছক্কায় ভালো শুরু করেও ৯ বলে ১৫ রান তুলে বিদায় নেন তিন নম্বরে নামা আরিফুল ইসলাম। গতকাল হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে ৫৯ রান করা সাব্বির রহমান এ ম্যাচে ৫ রানের বেশী করতে পারেননি।

শুরুর ধাক্কা সামাল দিয়ে পঞ্চম উইকেটে ৫১ বলে ৮৩ রান যোগ করে বাংলাদেশ এইচপি একাদশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন। ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে সাজঘরে ফিরেন শুক্কুর।

এরপর আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে অবিচ্ছিন্ন ১৬ রান যোগ করে ১৮তম ওভারের দ্বিতীয় বলে জয় নিশ্চিত করেন শামীম। ২ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন শামীম। ৬ রানে অপরাজিত থাকেন সাকলাইন।

খুঁজুন