শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ঋণ দেবে কমিউনিটি ব্যাংক • ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
দেশের খবর সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ডেমরায় সমাবেশ ও চার থানা কমিটি ঘোষণা

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ডেমরায় সমাবেশ ও চার থানা কমিটি ঘোষণা

হাসিবুল ইসলাম: সোমবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজধানীর ওয়ারী জোনের আওতাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত সাংবাদিক নির্যাতন ও সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আয়োজিত আলোচনা সভায় আয়োজন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে জোড়ালো আহবান জানান। দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা যেন থামছেইনা। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন। 

উদ্বোধনী বক্তব্যে রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সাদ্দাম যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কেন্দ্রীয় কমিটি। সদস্য সচিব সেলিম নিজামির সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান, ঢাকা সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, চিত্রনায়ক যুবরাজ খান, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম,সদস্য আমির হোসেন, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, শরিফুল ইসলাম বিপ্লব।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুন্সি মোঃ আল ইমরান, রফিকুল ইসলাম, রেজাউল করিম,  মোঃ সাইফুল ইসলাম পারভেজ, রেভা খান, সুমন খান,  মনির হোসেন, সভায় নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা, নির্যাতন, জেল জরিমানার নীল নকশার কালো আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার এবং গণমাধ্যম মালিকদেরকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। সমাবেশে ওয়ারী জোনের ৪টি থানার কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে একটি বৃহৎ ঐক্যের সুচনা করা হয়। যাত্রাবাড়ী থানা কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি  মোঃ সাইফুল ইসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক মুন্সি আল ইমরান নির্বাচিত হন, শ্যামপুর থানার সভাপতি মোঃ সহিদুল ইসলাম জনি সাধারণ মোঃ মনির নির্বাচিত হন। ডেমরা থানার সভাপতি সেলিম নিজামী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কদমতলী থানার সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন  ও ইঞ্জিনিয়ার হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সমাবেশ শেষে বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুঁজুন