রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা শীতে শিশুর নিউমোনিয়া ঠেকাতে করণীয় জানালেন চিকিৎসক

শীতে শিশুর নিউমোনিয়া ঠেকাতে করণীয় জানালেন চিকিৎসক

স্বাস্থ্য ডেস্ক: শীতকালে শিশুদের ঠান্ডা-কাশি থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পায়। এই পরিস্থিতি মোকাবিলায় ঠান্ডা লাগার শুরুতেই বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট খান শিহান মাহামুদ এই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন। সাধারণ ঠান্ডা-কাশি দেখা দিলে প্রথমে বাসায় থেকেই শিশুদের প্রাথমিক যত্ন নেওয়া উচিত।

বাসায় প্রাথমিক যত্নের অংশ হিসেবে শিশুকে কুসুম গরম পানি পান করানোর কথা বলা হয়েছে। এছাড়া নাক বন্ধ থাকলে শূন্য দশমিক ৯ শতাংশ নরমাল স্যালাইন ড্রপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুকে যেকোনো ধরনের ঠান্ডা পরিবেশ বা সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে।

বাসাবাড়িতে প্রাথমিক যত্ন নেওয়ার পরেও যদি শিশুর শারীরিক অবস্থার কোনো উন্নতি না ঘটে, তবে অবিলম্বে হাসপাতালে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক সময় অভিভাবকেরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ান, যা সম্পূর্ণ ভুল পদ্ধতি এবং এর ফলে শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।

খুঁজুন