রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা • রেয়াল মাদ্রিদের জয়রথ থামিয়ে আলাভেসের দারুণ জয় • ইরাকের চোরাচালানবিরোধী অভিযানে কেন সমর্থন দিচ্ছেন ট্রাম্প? • সম্পাদকের লড়াই: একাল-সেকাল • মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা • চট্টগ্রামে চলন্ত ট্রেনের সিটে আগুন • স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি • শীতে শিশুর নিউমোনিয়া ঠেকাতে করণীয় জানালেন চিকিৎসক • ইরাককে ‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা
রাজনীতি স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি

স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি

রাজনীতি ডেস্ক: পাকিস্তান সফরকালে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের দেওয়া মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নাগরিকরা। সম্প্রতি প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছেন যে, স্পিকারের এই বক্তব্য মহান মুক্তিযুদ্ধের স্বীকৃত ঐতিহাসিক বাস্তবতাকে খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ করেছে। দেশের নানা প্রান্তের লেখক, কবি, শিক্ষক, গবেষক ও সংস্কৃতিকর্মীসহ মোট ১৮২ জন নাগরিক এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন কবি নির্মলেন্দু গুণ, শিশুসাহিত্যিক রহীম শাহ, কথাসাহিত্যিক শামস সাঈদ, চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ দেশের প্রখ্যাত শিল্পীরা। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, চিকিৎসক, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরাও এই প্রতিবাদলিপির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

তালিকায় আরও যুক্ত রয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি ও বিদেশি অধ্যাপক এবং গবেষকরা। তাদের মতে, রাষ্ট্রীয় উচ্চ পদে থেকে এ ধরনের বক্তব্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন করে এবং জাতীয় ঐক্যকে বিপন্ন করতে পারে।

বিবৃতিদাতারা মনে করেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টির সুযোগ নেই এবং এ ধরনের দায়িত্বহীন বক্তব্য জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তাই তারা এই বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ঐতিহাসিক সত্য রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন।

খুঁজুন