বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
রাজনীতি শেখ হাসিনা বিদেশে যান কোন নালিশ করার জন্য নয়

শেখ হাসিনা বিদেশে যান কোন নালিশ করার জন্য নয়

শহিদুল ইসলাম জি এম মিঠন :

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যান কোন প্রমোদ ভ্রমণ বা নালিশ করার জন্য নয়। তিনি বিদেশ সফরে যান বাংলাদেশের উন্নয়ন ও সহযোগিতার জন্য। রবিবার দুপুরে নওগাঁ জেলা শহরের নওজোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সফল বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, সারা বিশ্বে আজকে স্যাংশন, যুদ্ধ, নতুন নতুন সংঘাত পৃথিবীকে স্থিতিহীন করে তুলেছে। জ্বালানি ও দ্রব্যমূল্যের অর্ধগতি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রতিচ্ছবি। বড় বড় দেশগুলো যুদ্ধ করে একে অপরকে নিষেধাজ্ঞা দেয় এতে করে জিনিস পত্রের দাম বাড়ে সেটার জন্য কষ্ট করতে হয় বাংলাদেশের মতো দেশ ও সাধারণ মানুষদের। বিএনপির প্রতিটা নেতাদের প্রধান অপকর্ম মিথ্যা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেখতে দেখতে বিএনপির আন্দোলন ১৪ বছর শেষ হয়েছে। তারা প্রতিদিন রাতে শুয়ে শুয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখে। আমেরিকার কাছে রোজ রোজ নালিশ করেও কোন কাজ হয়নি। নালিশ করে তারা পেয়েছে ঘোড়ার ডিম। মরা গাঙ্গে জোয়ার আসেনা। তাদের সাথে দেশের কোন মানুষ নেই। পাবলিক নেতাদের নিয়ে আন্দোলন হবে না। বিএনপির আন্দোলন ভুয়া বলেও উল্লেখ করেন তিনি।

নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, মোও আনোয়ার হোসেন এমপি প্রমুখ।

খুঁজুন