রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে। অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত আগুন লাগার সময় জাহাজটিতে কোনো পর্যটক ছিলেন না।

এদিকে বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও জাহাজটিতে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খুঁজুন