রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন সেন্টমার্টিনকে ফিরিয়ে আনার সক্ষমতা বাংলাদেশের নেই

সেন্টমার্টিনকে ফিরিয়ে আনার সক্ষমতা বাংলাদেশের নেই

দিন দিন আমরা সেন্টমার্টিনকে হারাচ্ছি, এই হারানো আবার ফিরিয়ে আনার সক্ষমতা বাংলাদেশের নেই। তাই যেভাবেই হোক, সেন্টমার্টিনকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

বুধবার কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘অভিযোজন’ শীর্ষক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফারহিনা আহমেদ বলেন, ‘আগামী প্রজন্মের জন্য সেন্টমার্টিনের পরিবেশ জীববৈচিত্র, জলজ জীব, অনুজ জীবগুলোকে সংরক্ষণ করতে হবে। দ্বীপ বেঁচে থাকলেই সবকিছু হবে। যদি দ্বীপটাই হারিয়ে যায় তাহলে পর্যটন বা স্থানীয় জনগোষ্ঠী তারা কোথায় যাবে। তাই যেকোনোভাবে সেন্টমার্টিনের পরিবেশ প্রতিবেশকে রক্ষা করতেই হবে।’

তিনি আরও বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে সরকারের সব কার্যক্রম গবেষণা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংগৃহীত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, অতীতে দ্বীপটিতে কী ছিল এবং বর্তমানে কী রয়েছে—সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট ধারণা আছে।’

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় ড. ফারহিনা আহমেদ বলেন, ‘অনিয়ন্ত্রিত কার্যক্রম থেকে সরে না এলে আমাদের ধ্বংস অনিবার্য।’

মাস্টারপ্ল্যানের আওতায় স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষিত করে দ্বীপ রক্ষার দায়িত্ব তাদের হাতেই তুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

খুঁজুন