রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি সেপ্টেম্বরে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস

সেপ্টেম্বরে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস

সেপ্টেম্বর মাসে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই মাসের কয়েকদিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিরও আভাস দিয়েছে সরকারি সংস্থাটি।  এক মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

মমিনুল ইসলাম আরও জানান, সেপ্টেম্বরে দেশের কোথাও কোথাও ৩ থেকে ৫ দিন ৩ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

নদ-নদীর অবস্থা সম্পর্কে তিনি জানান, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাস জানান, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।

খুঁজুন