রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি সহিংসতা পরিহার করে দেশের স্বার্থে সুষ্ঠু সমাধান খুঁজার আহবান

সহিংসতা পরিহার করে দেশের স্বার্থে সুষ্ঠু সমাধান খুঁজার আহবান

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী আজ ২৮ অক্টোবর, ২০২৩ রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা, পুলিশ হাসপাতাল ও যানবাহনে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যসহ নিরীহ নিরপরাধ মানুষ আহত,  নিহতের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। তিনি বলেন,  রাজনৈতিক কর্মসূচি হতে হবে শান্তিপূর্ণ ও জনগণকে জনগণের স্বার্থে । সহিংসতা, অরাজকতা করে কখনো জনগণের সমর্থন আদায় করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর উচিত আগামী দ্বাদশ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরিতে দায়িত্বশীল আচরণ করা। জ্বালাও পোড়াও সহিংসতার রাজনীতিকে জনগণ প্রত্যাখান করে। লিবারেল ইসলামিক জোট মনে করে  বড় রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে জনগণের ভোট অধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য সমাধান খোঁজা উচিত। যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি মনোনীত করতে পারেন। তিনি বলেন সংকট সমাধানে আলাপ আলোচনার বিকল্প নেই।  ক্ষমতাসীন আওয়ামীলীগকেই  রাজনৈতিক সংকট সমাধানে এগিয়ে আসতে হবে 

খুঁজুন