সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঋণ মওকুফ করলেন বাইডেন

শিক্ষার্থীদের ঋণ মওকুফ করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের ৩ হাজার ৯০০ কোটি ডলার ঋণ মওকুফ করা ঘোষণা দিয়েছেন। ১৪ জুলাই দেশটির শিক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির ইনকাম ড্রাইভেন রিপেমেন্ট-আইডিআর (আয়ভিত্তিক ঋণ পরিশোধ) প্রকল্পের আওতায় প্রেসিডেন্ট এ ঋণ মাফ করে দিয়েছেন। এ ঋণ মওকুফ প্রকল্পের আওতায় ৮ লাখ ৪ হাজারের বেশি শিক্ষার্থীর ঋণ মাফ করে দেওয়া হয়েছে।

তবে আইডিআরের অর্থ হলো, শিক্ষার্থী বা তার পরিবারের নামে যে শিক্ষা ঋণ রয়েছে, তা তাদের বর্তমান মাসিক আয়ের সাপেক্ষে প্রতি মাসে কিছু কিছু করে পরিশোধ করতে হবে।

বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যারা গত দুবছরের বিভিন্ন সময়ে ঋণ মওকুফ পেয়েছেন, এই ঋণগ্রহীতারা সেই লোকদের তালিকায় যুক্ত হবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ লোকের ১১ হাজার ৬০০ কোটি ডলার মাফ করে দেওয়া হলো।

শিক্ষা বিভাগ জানিয়েছে, ঋণগ্রহীতারা গত ২০ বা ২৫ বছর মেয়াদি কোনো ঋণ নিয়ে থাকেন এবং সেই ঋণ কিছু পরিমাণে পরিশোধও করেন, তবে তারা ক্ষমা পাওয়ার যোগ্য হবেন। সাধারণত আইডিআর প্রকল্প যুক্তরাষ্ট্রের নিম্নআয়ের ঋণগ্রহীতাদের জন্য ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তির পরিমাণ কমিয়ে দেয় এবং নির্দিষ্ট কয়েক বছর পর তাদের অবশিষ্ট ঋণ ক্ষমা করে দেয়।

খুঁজুন