বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর
রাজনীতি সিলেট সিটি নির্বাচনে ‘অংশ নেবেন’ বিএনপির আরিফুল !

সিলেট সিটি নির্বাচনে ‘অংশ নেবেন’ বিএনপির আরিফুল !

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন ঘোষণা দিলেও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

মে দিবস উপলক্ষে রোববার (১ মে) দুপুরে সিলেট নগরের রেজিস্টারি মাঠে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ইঙ্গিত দেন।

আরিফুল হক চৌধুরী বলেন, আমরা এখন অধিকার আদায়ের লড়াইয়ে আছি। অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দল (বিএনপি) অংশগ্রহণ করবে না।

তিনি আরো বলেন, বিএনপি কেন নির্বাচনে যাবে না তার ব্যাখ্যাসহ কারণ এবং কেন সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব- এ দুটি বিষয়ে জানাতে ২০ মে রেজিস্টারি মাঠে সমাবেশ আহ্বান করেছি। ওই সমাবেশে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করে জনগণের কাছে তুলে ধরব।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটগ্রহণ পুরোপুরিই হবে ইভিএমে।

সিলেট সিটির ২০১৩ ও ২০১৮ সালের সবশেষ দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।

খুঁজুন