বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
বিনোদন শিল্পীদের নিরাপত্তা চাইলেন ফারিণ

শিল্পীদের নিরাপত্তা চাইলেন ফারিণ

বিনোদন অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা। খবরটি প্রকাশ্যে আসার পরই তুমুল উত্তেজনা বিরাজ করছে শোবিজ পাড়ায়। শুরুতে কিছুটা বিভ্রান্তি থাকলেও, পরিস্থিতি সামাল দিতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী। গতকাল রোববার সন্ধ্যায় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন মঞ্জুর করান। তথ্যটি গতকালই নিশ্চিত করেছেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে মেহজাবীন ও আলিসান তাকে নতুন ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রলোভন দেখান। এই সূত্রে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় তিনি তা ফেরত চান।

অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত চাওয়ার পর থেকে তাকে বারবার সময়ক্ষেপণ করা হয়। গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে তিনি কেবল অপমানিতই হননি, বরং জীবননাশের হুমকিরও শিকার হন। এরপর আইনি পরামর্শে তিনি ২৪ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছে মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর দাবি- তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তার ও পরিবারের সুনাম নষ্ট করার জন্যই এমন অভিযোগ।

এই ঘটনার পর পরই শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতকাল রাতে এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।’

ফারিণের এই স্ট্যাটাস প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন- শিল্পীরা যখন একের পর এক অযাচিত আইনি ঝামেলায় জড়াচ্ছেন, তখন তাদের সুরক্ষায় শিল্প ও সংস্কৃতি জগতের প্রভাবশালী ব্যক্তিত্বদের এবং সংশ্লিষ্টদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।

খুঁজুন