মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি আরবের • এইসব স্যামসাং ফোনে বন্ধ হল অ্যান্ড্রয়েড অটো সেবা • যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার বাংলাদেশির • সিঙ্গাপুরে শ্রমিক অধিকার নিয়ে কথা বলে বিতর্কে বাংলাদেশি • আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, খসড়া তালিকা • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব মাহবুবুর রহমান ভূঁঞা • কপ-৩১: প্রথম দিন গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি • শীত আসার আগেই শুষ্ক হয়ে উঠছে হাতের পাতা? যা করবেন ও যা করবেন না • সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা • বিদেশ থেকে ডিভাইস কেনার আগে এইসব বিষয় জানা জরুরি
প্রবাস সিঙ্গাপুরে শ্রমিক অধিকার নিয়ে কথা বলে বিতর্কে বাংলাদেশি

সিঙ্গাপুরে শ্রমিক অধিকার নিয়ে কথা বলে বিতর্কে বাংলাদেশি

প্রবাস ডেস্ক: সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের মজুরি ও বিভিন্ন অধিকার নিয়ে কথা বলায় ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে বিতর্কে জড়িয়েছেন রিপন চৌধুরী নামের এক বাংলাদেশি কর্মী। দেশটিতে দীর্ঘদিন ধরে পাইপ ফিটার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুর নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি তার কাজের নবায়ন আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়ার পাশাপাশি শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন দাবি তুলেছেন তিনি।

রিপনের একটি ভিডিও এবং শ্রমিকদের অধিকার বিষয়ক অনলাইন পিটিশনকে কেন্দ্র করে সিঙ্গাপুরের সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ওই ভিডিওতে একজন অভিবাসী শ্রমিকের বেতনের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর বেতনের তুলনা করা হয়েছিল, যা নিয়ে স্থানীয় মহলে সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলের এক সমর্থক এই ভিডিও ও পিটিশনের সমালোচনা করে জানান যে ব্যক্তিগত স্বার্থে নিয়ম পরিবর্তনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এর জবাবে রিপন পরিষ্কার করেন যে শ্রমিক হিসেবে অধিকার নিয়ে প্রশ্ন তোলা মানে সিঙ্গাপুরের নিয়ম পরিবর্তনের দাবি নয়।

রিপনের অনলাইন পিটিশনে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো, নবায়ন প্রত্যাখ্যানের কারণ জানানো এবং সরকারের সমালোচনা করায় শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সমালোচকরা মনে করছেন এসব দাবি সিঙ্গাপুরের কাছে বিশেষ সুবিধা চাওয়ার শামিল কারণ দেশটিতে কাজের অনুমতি স্থায়ী কোনো অধিকার নয়। তবে রিপন ও তার সমর্থক বিভিন্ন সংগঠন মনে করে ১৬ বছর কাজ করার পর ওয়ার্ক পারমিট নবায়ন না হওয়ার কারণ জানতে চাওয়া এবং কর্মক্ষেত্রের অনিয়ম নিয়ে কথা বলা অন্যায় নয়।

এর আগে গত সেপ্টেম্বর মাসে সব শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি চালুর দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন রিপন। এর কিছুদিন পর সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে তার ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যানের কথা জানানো হয় এবং তাকে একটি পদত্যাগপত্র দেওয়া হলেও তিনি তাতে সই করেননি। ইতিমধ্যে রিপনের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পথে রয়েছে এবং তার পক্ষে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ জনশক্তি মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে। এর আগে ২০২২ সালেও আরেক বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন না করার মতো ঘটনা ঘটেছিল।

খুঁজুন