মাহবুবুল আলম রিপন, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের চার নারীকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক নারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—গাজিন্দা এলাকার আকাশের স্ত্রী হাজেরা বেগম (৬০), মেয়ে রুজিনা বেগম (৩৫) ও তাছলিমা (৩২) এবং কবির হোসেনের মেয়ে তানহা (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের মাদক ব্যবসা বন্ধে গ্রামবাসী একাধিকবার বাধা দিলেও কার্যকর কোনো পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের। এমনকি অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের এর আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আবারও মাদক বিক্রি শুরু করেন তারা। এতে এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
একপর্যায়ে অতিষ্ঠ গ্রামবাসী রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের চার নারী আটক
সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের চার নারী আটক
মাহবুবুল আলম রিপন, স্টাফ রিপোর্টারমানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ একই পরিবারের চার নারীকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক নারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন—গাজিন্দা এলাকার আকাশের স্ত্রী হাজেরা বেগম (৬০), মেয়ে রুজিনা বেগম
(৩৫) ও তাছলিমা (৩২) এবং কবির হোসেনের মেয়ে তানহা (১৯)।স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের মাদক ব্যবসা বন্ধে গ্রামবাসী একাধিকবার বাধা দিলেও কার্যকর কোনো পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের। এমনকি অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের এর আগেও একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আবারও মাদক
বিক্রি শুরু করেন তারা। এতে এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।একপর্যায়ে অতিষ্ঠ গ্রামবাসী রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত