শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ • বরিশালে দিনে মিছিল, রাতে ছাত্র-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার • ছায়ানটে ‘দেশের গানে’ অসাম্প্রদায়িক চেতনার ডাক • বিপ্লব ও সংহতি দিবসে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আলোচনা সভা • ময়লার স্তূপে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ, গড়ে উঠছে সবুজ জোন • ‘দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে’ • সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন • জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, ‘জাসদের দাবি সঠিক নয়’: সাখাওয়াত • হেঁটে সাড়ে ৫ কিলোমিটারের শোভাযাত্রায় তারেক রহমান • পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন
দেশের খবর সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ

সারাদেশ ডেস্ক: সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গভীর রাতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। সংগঠনের ১৫টি পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েছ খান কাবুল জানান, মোট ৩ হাজার ৭৫৭ জন শ্রমিকের মধ্যে ৩ হাজার ৪১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোট গণনা শেষে রাতে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে প্রজাপতি প্রতীke ১ হাজার ৫৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুলতান তালুকদার। সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকে ১ হাজার ৬১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন দুলাল সেখ দুলু। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চাঁদতারা প্রতীকে ১ হাজার ২৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মাজেদ খান।

বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীরাও উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। এই নির্বাচন শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

খুঁজুন