সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় আওয়ামীলীগের সমাবেশ ও বিক্ষোভ

কুমিল্লা ব্যুরো ঃ

 সাবেক রেলপথমন্ত্রী কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, বিএনপি জামায়াতজোটের সন্ত্রাসীরা দেশের কোন উন্নয়ন কর্মকান্ডকে বিশ্বাস করেনা। তারা দেশের দেশের উন্নয়ন চায় না বলেই দেশে বার বার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে এ দেশটিকে সন্ত্রাসী রাজ্যে কায়েম করতে চায়। তিনি বলেন- আওয়ামীলীগের  নেতাকর্মীরা যত দিন রাজপথে থাকবে লন্ডন থেকে তারেক জিয়া হুকুমে সন্ত্রাসী কার‌্যক্রম করতে দেয়া হবেনা। তাই তিনি আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে বিএনপি জামায়াতের কাযক্রমের প্রতি নজর রাখার আহবান জানান। মুজিবুল হক বলেন- বিএনপিজামায়াতজোট ক্ষমতায় যাওয়ার জন্য  যারা দেশে বোমা মেরেছে,অগ্নি সন্ত্রাস করেছে সেইসব বিএনপিজামায়াত নেতাদের বিচারের আওতায় আনার দাবী জানান। 

বিকেল কুমিল্লা রামঘাটস্থ আওয়ামীলীগ কায্যালয়ে সমাবেশ সিরিজ বোমা হামলার প্রতিবাদে  দক্সিণ জেলা আওয়ামীলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 সমাবেশে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন , সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি দত্ত,দপ্তর সম্পাদক রুপম মজুমদারসহ মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশ নেয়া বিক্ষোভ মিছিলটি অপপ্রচার গুজবের মাধ‌্যমে দেশ বিরোধী অপশক্তি বিএনপি ও তার দোস সন্ত্রাস ও নৈরাজ‌্য সৃষ্টির উস্কানির প্রতিবাদী শ্লোগানে নগরের রামঘাটস্থ মহানগর যুবলীগ কার্য‌্যালয় থেকে বের হয়ে নগরের প্রধ‌ান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

‌

খুঁজুন