সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক সিরিয়ায় ইসরাইলী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

সিরিয়ায় ইসরাইলী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

রবিবার ভোরে দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকায় মিসাইল হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে। হামলার শিকার ওই এলাকাটি দামেস্কে অবস্থিত ইরানি স্থাপনার কাছাকাছি বড় ও ব্যাপকভাবে সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্সের পাশে অবস্থিত। ইসরাইলের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। 

খুঁজুন