রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি সিসিক ও রাসিক নির্বাচনে ৫ দিন মাঠে থাকবেন ২৪ ম্যাজিস্ট্রেট

সিসিক ও রাসিক নির্বাচনে ৫ দিন মাঠে থাকবেন ২৪ ম্যাজিস্ট্রেট

আর মাত্র কয়েকদিন পর হতে যাচ্ছে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আগামী ২১ জুন ভোটগ্রহণের আগে ও পরে দুই সিটিতে ২৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

ইসি থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোটের আগে দুই দিন, ভোটের দিন ও ভোটের পরের দুই দিন এই পাঁচ দিন ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালামের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে উল্লিখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধসমূহ দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। এ জন্য, সিলেট সিটিতে ১৪ ও রাজশাহী সিটিতে ১০ জনসহ মোট ২৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৩ মে। মনোনয়নপত্র যাচাই-বাচাই ছিল ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ছিল ২৬ থেকে ২৮ মে।

এছাড়াও আপিল নিষ্পত্তি হয়েছে ২৯ থেকে ৩১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ জুন। প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ২ জুন। নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন।

খুঁজুন