রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন শিশুদের সিনেমায় মিথিলা

শিশুদের সিনেমায় মিথিলা

দুই বাংলায় সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এবার তিনি যুক্ত হলেন শিশুদের সিনেমায়।

সম্প্রতি বড় পর্দায় দুই বাংলায় দুটি ভিন্ন ছবি মুক্তি পেয়েছে তার। বাংলাদেশে ‘অমানুষ’ এবং কলকাতায় ‘আয় খুকু আয়’। কিন্তু কোনোটিরই মুক্তিতে মিথিলা উপস্থিত থাকতে পারেননি।

কর্মসূত্রে তিনি বিভিন্ন দেশের শিশুদের স্বাভাবিক বিকাশ নিয়ে কাজ করেন ঘুরে ঘুরে। তাই ছবি মুক্তির দিন মিথিলা তখন ছিলেন তানজানিয়ায় শিশুদের সঙ্গে।

মাসখানেকের সফর শেষে কয়েক দিনের জন্য ঢাকায় ফিরেছেন মিথিলা। ফিরেই নতুন ছবির খবর জানান মিথিলা। শিশুদের উপযোগী একটি ছবিতে অভিনয় করবেন তিনি। ফেসবুকে অনুরাগীদের সঙ্গে তিনি এ কথা ভাগ করে নিয়েছেন।

শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হবে ছবিটি। পরিচালক লুবনা শারমিন। সরকারি অনুদানপ্রাপ্ত ওই সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করবেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাত-সহ একঝাঁক শিল্পী।

জানা যায়, আগামী ২০ জুলাই থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সিনেমাটির শ্যুটিং শুরু হবে। প্রথম পর্যায়ের শ্যুটিংয়ে থাকছেন না মিথিলা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনি উগান্ডা, তানজানিয়া, সিয়েরালিওনে অফিসের কাজে ব্যস্ত থাকবেন। ফলে এই কয়েক মাস শ্যুটিংয়ে অংশ নিতে পারবেন না। মিথিলা তার অংশের কাজ করবেন অক্টোবরের পরে।

তিনি বলেন, ‘শিশুদের জন্য বানানো হচ্ছে ওই ছবিটি। প্রায় এক বছর ধরে লুবনার সঙ্গে কথা বলছি সিনেমাটি নিয়ে। এর মধ্যে ছবি তৈরির অনুদানও মিলেছে। কাজটি আমার খুবই ভালো লাগার।’ সূত্র : আনন্দবাজার

খুঁজুন