রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আন্তর্জাতিক সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ

সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি প্রায় সম্পন্ন হয়েছে। ইএসপিএন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের মতে, স্প্যানিশ এই মিডফিল্ডার ৫ কোটি ২০ লাখ পাউন্ডের (৭ কোটি ৯ লাখ ডলার) চুক্তিতে সেন্ট জেমস’ পার্কে পাড়ি জমাচ্ছেন। নিউক্যাসল প্রাথমিকভাবে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড দেবে। এর সঙ্গে বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগ থাকবে সিটি।

এই গ্রীষ্মে সিটি ছেড়ে যাওয়া অভিজ্ঞ মিডফিল্ডারদের মধ্যে গঞ্জালেজ হবেন চতুর্থ। এর আগে রদ্রি, বার্নান্ডো সিলভা ও তিজানি রেইনডার্স ক্লাব ছেড়েছেন।

২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি পাউন্ডে পোর্তো থেকে সিটিতে যোগ দেওয়ার পর মাত্র ১৮ মাস ক্লাবটিতে কাটিয়ে বিদায় নিচ্ছেন গঞ্জালেজ। সিটির হয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল।

গ্রীষ্মের এক পর্যায়ে গঞ্জালেজ বলেছিলেন, তিনি সিটিতেই থাকতে চান। তবে এখন নিউক্যাসলের প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে তিনি অব্যবহৃত বদলি হিসেবে বেঞ্চে ছিলেন। 

নতুন কোচ এনজো মারেস্কা তার বদলে সেন্টার-ব্যাক মার্ক গুয়েহিকে মিডফিল্ডে খেলানোর সিদ্ধান্ত নেন।

খুঁজুন