রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি সিটির ভোট দেখে জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে জাপা

সিটির ভোট দেখে জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে জাপা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কো-চেয়ারম্যানদের বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকর্মীদের বলেন, সিটি করপোরেশন নির্বাচন দেখার পর জাতীয় সংসদ নির্বাচনের কৌশল ঠিক করবেন তারা। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ করতে না পারে, মানুষের ভোটাধিকার যদি নিশ্চিত না হয়, তবে আগামী জাতীয় নির্বাচনে আমরা যাবো কি যাব না সে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আমরা আশা করছি, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার সিটি করপোরেশন নির্বাচনে সহায়তা করবে নির্বাচন কমিশনকে।

সিটি করপোরেশন নির্বাচনই ইঙ্গিত করবে জাতীয় নির্বাচন কেমন হবে। জাতীয় নির্বাচন হচ্ছে ক্ষমতার পালাবদলের নির্বাচন। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হয়। তিনি বলেন, গেল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আসেনি, জাতীয় পার্টি নির্বাচনের মাঠে ছিল। এমন বাস্তবতায়ও জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর অবর্ণনীয় আচরণ ও জবরদস্তি করেছে সরকার সমর্থকরা।

মুজিবুল হক চুন্নু আরো বলেন, আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে থেকে করুণ পরিণতির মুখোমুখি হয়েছিল আবার ১৪ বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপির অবস্থা আরো নাজুক। আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে না পারলে বিএনপির অবস্থা হবে মুসলিম লীগের মতো। কিন্তু জাতীয় পার্টি ৩৪ বছর ক্ষমতার বাইরে থেকেও রাজনীতির মাঠে টিকে আছে।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে। বিরোধিতার জন্য বিরোধিতা পরিহারের সময় এসেছে। আবার সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকেও আন্তরিক হতে হবে। স্বাধীনতার ৫০ বছর পর রাজনীতিতে ভুল করার অবকাশ নেই। তিনি বলেন, দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের প্রতিটি ক্ষেত্রে অসামান্য উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। উপজেলা পরিষদ ব্যবস্থা প্রচলন করে হুসেইন মুহম্মদ এরশাদ ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে আছেন।

 

খুঁজুন