কৃষি ও পরিবেশ ডেস্ক: কৃষিখাতে তীব্র জনবল ঘাটতি দূর করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে নজর দিচ্ছে জাপান। বিশেষ করে বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে মজুরি বেড়ে যাওয়ায় সেখান থেকে শ্রমিক পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে টোকিওভিত্তিক প্রতিষ্ঠান মিরাইয়ের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি তরুণদের জাপানে কৃষিকাজে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সম্প্রতি প্রকাশিত তথ্যে জানা যায়, গত আগস্ট মাসে জাপানের দক্ষতাভিত্তিক কর্মী কর্মসূচির কৃষিখাতের পরীক্ষায় উত্তীর্ণ হন ময়মনসিংহের মুহাম্মদ আহসান হাবিব ও বরিশালের সিয়াম উর রহমান। পরবর্তীতে জাপানের আওমোরি প্রিফেকচারের একটি কৃষিপ্রতিষ্ঠানে কাজের প্রস্তাব পান তারা এবং আগামী কয়েক মাসের মধ্যে তাদের দেশটিতে যাওয়ার কথা রয়েছে। জাপানে সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করে তারা দেশটির আধুনিক কৃষিব্যবস্থা শেখার ও কঠোর পরিশ্রম করার আগ্রহের কথা জানিয়েছেন।
জাপানের অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, দেশটিতে চলতি বছরের জুনের তথ্য অনুযায়ী কৃষিখাতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাভিত্তিক বিদেশি কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫০ জনে। এর মধ্যে ইন্দোনেশিয়ার কর্মীরা শীর্ষে থাকলেও বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার শ্রমিকের সংখ্যাও বেশ ভালো হারে বৃদ্ধি পেয়েছে। সাসটেইনেবল হোল্ডিংসের মহাব্যবস্থাপক ইউজি নোমুরা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় মজুরি বৃদ্ধির কারণে বিকল্প উৎস হিসেবে দক্ষিণ এশিয়ার গুরুত্ব দিন দিন বাড়ছে।
সাসটেইনেবল হোল্ডিংস দীর্ঘদিন ধরে এশিয়ার বিভিন্ন দেশে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে তিনটি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে জাপানি ভাষার এন৪ পরীক্ষার পাশাপাশি কৃষিকাজের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালক নরিয়ুকি তাকাকুরা উল্লেখ করেন যে বাংলাদেশ ও নেপালের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল হয়ে থাকেন। জাপানের কৃষিখাতে তরুণ প্রজন্মের অনীহা এবং বয়স্ক জনগোষ্ঠীর আধিক্যের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় এই বিদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জাপানের কৃষিখাতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা
জাপানের কৃষিখাতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা
কৃষি ও পরিবেশ ডেস্ক: কৃষিখাতে তীব্র জনবল ঘাটতি দূর করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে নজর দিচ্ছে জাপান। বিশেষ করে বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভিয়েতনাম এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে মজুরি বেড়ে যাওয়ায় সেখান থেকে শ্রমিক পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে টোকিওভিত্তিক প্রতিষ্ঠান মিরাইয়ের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি তরুণদের জাপানে কৃষিকাজে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।সম্প্রতি প্রকাশিত তথ্যে জানা যায়, গত আগস্ট মাসে জাপানের দক্ষতাভিত্তিক কর্মী কর্মসূচির কৃষিখাতের পরীক্ষায় উত্তীর্ণ হন ময়মনসিংহের মুহাম্মদ আহসান হাবিব ও বরিশালের সিয়াম উর রহমান। পরবর্তীতে
জাপানের আওমোরি প্রিফেকচারের একটি কৃষিপ্রতিষ্ঠানে কাজের প্রস্তাব পান তারা এবং আগামী কয়েক মাসের মধ্যে তাদের দেশটিতে যাওয়ার কথা রয়েছে। জাপানে সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করে তারা দেশটির আধুনিক কৃষিব্যবস্থা শেখার ও কঠোর পরিশ্রম করার আগ্রহের কথা জানিয়েছেন।জাপানের অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, দেশটিতে চলতি বছরের জুনের তথ্য অনুযায়ী কৃষিখাতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাভিত্তিক বিদেশি কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫০ জনে। এর মধ্যে ইন্দোনেশিয়ার কর্মীরা শীর্ষে থাকলেও বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার শ্রমিকের সংখ্যাও বেশ ভালো হারে বৃদ্ধি পেয়েছে। সাসটেইনেবল হোল্ডিংসের মহাব্যবস্থাপক ইউজি নোমুরা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় মজুরি
বৃদ্ধির কারণে বিকল্প উৎস হিসেবে দক্ষিণ এশিয়ার গুরুত্ব দিন দিন বাড়ছে।সাসটেইনেবল হোল্ডিংস দীর্ঘদিন ধরে এশিয়ার বিভিন্ন দেশে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে তিনটি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে জাপানি ভাষার এন৪ পরীক্ষার পাশাপাশি কৃষিকাজের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালক নরিয়ুকি তাকাকুরা উল্লেখ করেন যে বাংলাদেশ ও নেপালের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল হয়ে থাকেন। জাপানের কৃষিখাতে তরুণ প্রজন্মের অনীহা এবং বয়স্ক জনগোষ্ঠীর আধিক্যের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় এই বিদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত