রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়

সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়

টানা তিনদিনের ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটায় সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়েছেন লাখো পর্যটক। রবিবার ছুটির শেষদিনেও কক্সবাজারে নতুন করে দেড় লাখ পর্যটক এসেছেন।

ছুটি সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারে বৃহস্পতিবার থেকেই আসতে থাকেন পর্যটক। রবিবারও নতুন করে প্রায় দেড় লাখ পর্যটক এসেছেন কক্সবাজারে। এনিয়ে সেখানে এখন প্রায় তিনলাখ পর্যটক অবস্থান করছেন। তবে আগে থেকেই বুকিং করার কারণে এখনও থাকার জায়গা নিয়ে পর্যটকদের ঝামেলায় পড়তে হয়নি। এবারের ব্যবসায় খুশী হোটেল, মোটেল মালিকেরা।

সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে পর্যটকে ঠাসা। লেম্বুরবন থেকে ঝাউবন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সৈকত কানায় কানায় পূর্ণ ছিল ভ্রমণপিয়াসু পর্যটকে। কেউ মেতেছেন সমুদ্র স্নানে, কেউবা সৈকত পা ভিজিয়ে ঘুরছে প্রিয়জন নিয়ে। গেলো দুইবারের চেয়ে এবার পর্যটক বেশি হওয়ায় ছোট-বড় মিলিয়ে কুয়াকাটার প্রায় দেড়শো হোটেল মোটেল শতভাগ বুকিং রয়েছে।

খুঁজুন