বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
বিনোদন সময় এখন জয়া আহসানের

সময় এখন জয়া আহসানের

গত কোরবানির ঈদে জোড়া সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন জয়া। এবার দুর্গাপূজা উপলক্ষে গতকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। আবার এ মাসেই জয়ার আরও দুই সিনেমা ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’ মুক্তি পাবে ওটিটিতে। সব মিলিয়ে সময়টা এখন জয়ার।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব জয়া আহসান। শুধু নতুন কাজের তথ্যই নয়, ব্যক্তিজীবনের নানা কিছুই তিনি শেয়ার করেন এই মাধ্যমে। প্রকাশ করেন নিজের একধিক নতুন ছবিও। এই তো ক’দিন আগে, কমলা গাউন আর কালো হাইহিলে একেবারে চমকানো লুকে সামনে আসলেন জয়া।

তারই ধারাবাহিকতায় আজ শনিবার একটি ফেসবুক পোস্ট করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। লিখেছেন, ‘মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায়, রঙিন ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায়।’ সঙ্গে শেয়ার করছেন একটি ছবিও।

জয়ার শেয়ার করা কথাগুলো জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূরের ‘যদি আবার’ গান থেকে নেওয়া।

এদিকে, আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি ‘জয়া আর শারমিন’। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। সিনেমার গল্প দুই নারীকে নিয়ে। জয়া একজন অভিনেত্রী, অন্যজন তার সহকারী। করোনা মহামারির কারণে তারা দুজন গৃহবন্দী জীবন কাটাতে বাধ্য হয়। জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের পার্থক্য একসময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার।

অন্যদিকে, বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর গত বছরের ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘নকশীকাঁথার জমিন’। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। এটি বানিয়েছেন আকরাম খান। সিনেমাটি চলতি মাসে আইস্ক্রিনে মুক্তি পাবে।

খুঁজুন