রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন সংসার ভাঙল তানিয়া ও টুটুলের

সংসার ভাঙল তানিয়া ও টুটুলের

দেশের শোবিজ জগতের জনপ্রিয় দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। একজন গানের ভুবনে নিজেকে মেলে ধরেছেন, আরেকজন অভিনয় ও নির্মাণে। ১৯৯৯ সালে বিয়ের পর থেকে সুখেই সংসার করে যাচ্ছিলেন তারা।

এবার নতুন খবর হলো, টুটুল ও তানিয়ার সংসার ভেঙে গেছে। এমনকি বিচ্ছেদের ধাক্কা সামলে নতুন সংসারও পেতেছেন টুটুল। এরইমধ্যে দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। জানা গেছে, এস আই টুটুল নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। খবরটি প্রকাশ্যে এনেছেন টুটুলের ঘনিষ্ঠজন, গণমাধ্যমকর্মী তানভীর তারেক।

টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই বিয়ে করেছেন তারা। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি।

উল্লেখ্য, এস আই টুটুল সংগীত জগতের একটি উজ্জ্বল নাম। বিখ্যাত ব্যান্ড ‘এলআরবি’র সদস্য ছিলেন। এছাড়া নিজেও ‘ধ্রুবতারা’ নামে একটি ব্যান্ডের মাধ্যমে গান করেছেন। পাশাপাশি অডিও এবং সিনেমার গানে অসামান্য সাফল্য পেয়েছেন। সর্বশেষ গত জানুয়ারিতে টুটুলের কণ্ঠে ‘এমনই এক ধাঁধা’ নামের একটি গান প্রকাশিত হয়েছে।

অন্যদিকে তানিয়া আহমেদ মডেলিং, উপস্থাপনা, অভিনয় ও পরিচালনায় নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। নব্বই দশক থেকে এখনো পর্যন্ত শোবিজে সরব রয়েছেন তিনি।

খুঁজুন