রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

যুবদল নেতার হাতে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় বিচার দাবিতে এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। শনিবার বেলা সারে ১১টায় সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর মেরে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। এখন আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রাস্তায় নেমেছি আমাদের নিরাপত্তার জন্য। বিচারহীনতা থামাতে হবে, তাছাড়া আমরা নিরাপদ নয়। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। বিক্ষোভ সমাবেশে তারা বলেন, দ্রুত এর বিচার করতে তানা হলে নওগাঁয় জনবিস্ফোরণ ঘটানো হবে। এসময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতা-কর্মীরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে একশনে যেতে আমাদের সময় লাগবেনা। আওয়ামীলীগ যদি খুন, গুম, নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপি ৯ মাসে দেড়’শ খুনের কারণে কেন নিষিদ্ধ হবে না। এছাড়া নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিব না।এসময় তারা নওগাঁ জেলা কোন চাঁদাবাজের স্থান হবে না। বিএনপি অনেক গুন, নয় মাসে দেড়শ খুন। টাকা তোলে পল্টনে চাদাঁ যায় লন্ডনে। বিএনপি'র কালো হাত ভেঙ্গে দিব আমরাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

এনসিপি'র মুখ্য সংগঠক দেওয়ান মাহবুব আল হাসান, ছাত্র সমন্বয়ক মোঃ আজাহার মন্ডল, জেলা ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক তানজিল প্রমুখ।

খুঁজুন