সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

উত্তরের জেলা পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ গত তিন দিন থেকে বিরাজ করছে। তাপমাত্রা কমে গিয়ে এক অঙ্কে নেমে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ছয়টায় ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

সেই সাথে ১০-১২ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যাচ্ছে মাঝে মাঝে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি রেকর্ড হয়। সকাল থেকে সূর্যের দেখা মিলেছে তবে কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। সকালে রোদ উঠলেও রোদের তীব্রতা নেই।

বিশেষ করে বালু এবং অটোইজিবাইকরা চালকরা পড়েছেন বিপাকে। রাতের বেলায় ঠান্ডার মাত্রা বেড়ে যায় সকালে সূর্য উঠার আগে প্রচন্ড ঠান্ডার প্রকোপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা স্বস্তি মেলে জনজীবনে।

শনিবার সকালে পঞ্চগড় পৌর এলাকার ইজিবাইক চালক খলিলুর রহমান জানান বর্তমানে রোদের দেখা দিলেও কনকনে ঠান্ডায় কস্টে আছি। সন্ধ্যা থেকে শুরু হয় শীত রাতভর প্রচন্ড শীতের প্রকোপ।এতে আমাদের দূর্ভোগ পোহাতে হয়। বালু শ্রমিক হাশিবুল ইসলাম জানান গরমের দিনে আমরা সকাল ছয়টার দিকে নদীতে নেমে বালু উত্তোলনের কাজ শুরু করতে পারি কিন্ত বর্তমানে সকাল আটটা পর্যন্ত ঠান্ডার কারনে বালু তুলতে পারিনা। আমাদের কাজে বিলম্ব হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণী আবহাওয়া পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেনন্দ্রনাথ রায় জানান এই মৌসুমে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নেমে গেছে গতকাল। দুদিন থেকে এই জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তবে রোদের দেখা দেওয়ায় কিছুটা স্বস্তি আছে। ডিসেম্বরের বাকি দিনগুলোতে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

খুঁজুন