মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনারগাঁয়ে ঘুড়ি উড়াতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সোনারগাঁয়ে ঘুড়ি উড়াতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সোনারগাঁ ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুড়ি উড়াতে গিয়ে বিদুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাব্বি মিয়া (১৩) নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবিবপুর আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসায়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যৃবরন করেন।

নিহত রাব্বি মিয়া ( ১৩) হাবিবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। হাবিবপুর আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিহতের স্বজনরা জানান, রাব্বি হাবিবুর ঈদগাহ  সংলগ্ন আলি ইসলামের ছাদের উপর ঘুড়ি উড়াতে গিয়ে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৫০% অগ্নিদগ্ধ হয়ে শরীর পুড়ে যায়।

তারপর স্থানীয়রা প্রথমে তাঁকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। আজ সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।

খুঁজুন